২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছোট ভাইয়ের’ লাঠির আঘাতে মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 09:27 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৩টার দিকে খুলনার একটি ক্লিনিকে মারা যান শাপিল মোল্লা (৪৫)।

এ ঘটনার পর থেকে শাপিলের ছোটভাই রিপন মোল্লা (২৬) পলাতক রয়েছেন। তারা উপজেলার তেলকড়া গ্রামের প্রয়াত ‍সুলতান মোল্লার ছেলে।

লোহাগড়া থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ব্যবসায়ের টাকার হিসাব নিয়ে মঙ্গলবার দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে রিপনের লাঠির আঘাতে মারাত্মকভাবে আহত হন শাপিল।

আশংকাজনক অবস্থায় প্রথমে শাপিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে তাকে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।