সাভারে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সাভার পৌর এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে তালবাগ মহল্লায় ‘সিটি টাওয়ার’ এর ১০ তলার ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম (৩০) সিরাজগঞ্জ সদর থানার চরঘুঘরী এলাকার ইদ্রিস আলীর ছেলে।
সাভার মডেল থানার উপপরিদর্শক ফরিদ উদ্দিন জানান, ভোর সাড়ে ৬টার দিকে পানি দেয়ার সময় ছাদ থেকে পা পিছলে পড়ে যান নুরুল। দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘদিন ধরে সিটি টাওয়ারের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন নুরুল। উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই ফরিদ।
