২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুর স্টেশনে শিশু উদ্ধার

কমলাপুর স্টেশনে অভিভাবকহীন চার বছর বয়সি একটি শিশুকে পেয়ে নিজেদের হেফাজতে রেখেছে রেল পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 05:43 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

শিশুটির নাম তাকলিম। সে শুধু বলতে পারছে, তার বাড়ি ঢাকার শনির আখড়ায়। তার বাবার নাম বাবুল ও মায়ের নাম ডলি। 

কমলাপুর জিআরপি থানার ওসি মো. আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় স্টেশনে শিশুটিকে কান্না করতে দেখে পুলিশ কোনো অভিভাবক না পেয়ে শিশুটিকে হেফাজতে নিয়েছে।

তাকলিমের পরনে রয়েছে সাদা শার্ট ও হাফ প্যান্ট।

শিশুটির অভিভাবককে খোঁজা হচ্ছে বলে জানান ওসি মজিদ।