২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সাদ হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে ‘সাদ’ হত্যা মামলার রায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 09:29 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম শহিদ আহম্মেদ বৃহষ্পতিবার দুপুরে এ রায় দেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনাকারী আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে দুই আসামিকে।

সাজাপ্রাপ্ত তৌহিদুল ইসলাম সোহেল (২১) শহরের বৃন্দাবন পাড়ার বাসিন্দা মৃত শাহিন মিয়ার ছেলে।

খালাসপ্রাপ্তরা হলেন - আবদুর রউফ খানের ছেলে মেহেদি হাসান এবং লাল চান শেখের ছেলে আল মাহমুদ তাইওয়ান।

২০০৯ সালে ৮ নভেম্বর রাতে নিহত হন সাধন কুমার দাশ ওরফে সাদ(১৭)। তিনি জয়পুরহাট পৌর এলাকার তাঁতীপাড়া মহল্লার কমল কুমার দাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শহর থেকে বাড়ি ফেরার পথে সাদকে একটি বাগানের মধ্যে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়।

পরদিন সাদ এর মা রুমা দাশ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।