বরিশালে মেয়র পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মেয়র পদপ্রার্থীদের মধ্যে ১৪ দল সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির শওকত হোসেন হিরন টেলিভিশন, ১৮ দল সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের আহসান হাবিব কামাল আনারস এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন দোয়াত-কলম প্রতীক পেয়েছেন।
রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান জানান, শওকত হোসেন হিরন ও আহসান হাবিব কামাল তাদের পছন্দের প্রতীক পেয়েছেন।
তবে মাহমুদুল হক খান মামুন প্রথমে ‘দেয়াল ঘড়ি’ প্রতীক চেয়েছিলেন। কিন্তু এ বছর মেয়র পদে ‘দেয়াল ঘড়ি’ প্রতীক না থাকায় তাকে দোয়াত-কলম দেয়া হয়েছে।
প্রতীক বরাদ্দের সময় শওকত হোসেন হিরন উপস্থিত ছিলেন। আহসান হাবিব কামালের পক্ষে তার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও মামুনের পক্ষে কেউ ছিলেন না।
