২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষ আহত ২০

মাগুরার মহম্মদপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাগুরা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2013, 02:34 PM

Updated : 23 Aug 2022, 10:49 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিত্তবিশ্রাম গ্রামে সংঘর্ষের জের ধরে উভয়পক্ষের ২০টি বাড়ি ভাংচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় আব্দুল হান্নান বলেন, গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম ও সাহেব আলী মোল্লার মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ দুপুরে সংঘর্ষে রূপ নেয়।

মহম্মদপুর থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে জড়িতদের মধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে।

আহতদের মধ্যে ১২ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।