পাহাড়ি ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে ত্রিজিনাদ চাকমা ও সাধারণ সম্পাদক জ্যোতিষ্মান চাকমা বুলবুল পুন:নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পিসিপির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সন্মেলন শেষে এ কমিটির ঘোষণা দেয়া হয়।
রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী সন্মেলনে সাংগঠনিক রিপোর্ট এবং ভবিষ্যত কর্মপন্থা নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।
বিকালে উপস্থিত নেতাকর্মীরা এক বছরের জন্য সভাপতি হিসেবে ত্রিজিনাদ চাকমা ও সাধারণ সম্পাদক জ্যোতিষ্মান চাকমা বুলবুলকে পুনরায় নির্বাচিত করেন।
এ ছাড়া মসতো মারমাকে সাংগঠনিক সম্পাদক করে পিসিপি’র ৩১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
