না’গঞ্জে ১৫ প্রতিষ্ঠানকে প্রায় কোটি টাকা জরিমানা
নারায়ণগঞ্জে তরল বর্জ্য ফেলে শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে ১৫টি প্রতিষ্ঠানকে প্রায় কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার পরিবেশ অধিপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত চার দিন ধরে রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা ও সোনারগাঁওযের বিভিন্ন টেক্সটাইল ও ডাইং শিল্প প্রতিষ্ঠানকে ৯১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর বলেন, পরিবেশ অধিদপ্তর নিয়মিত এনফোর্সমেন্ট অভিযানের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
