সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় এক শিশু মারা গেছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের ধানগড়া মহিলা মাদ্রাসার সামনের রাস্তা পার হতে গিয়ে মারা যায় জুবায়ের হোসেন (৯)।
সে রায়গঞ্জ পৌর এলাকার পুর্বলক্ষ্মীকোলা গ্রামের হাসান আলীর ছেলে।
রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, জুবায়ের ধানগড়ায় ফুফুর বাড়ি বেড়াতে এসেছিল। রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
