২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাবগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 04:01 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রোববার সকাল ৭টার দিকে উপজেলার আতাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার উপপরিদর্শক দুলালউদ্দীন জানান।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পনেরোরশিয়া গ্রামের আব্দুল কাইউয়ুম (৪০), আব্দুস সালাম (৬৪) ও মো. কবির (৩৫) এবং শিবনারায়ণপুর গ্রামের মো. ইয়াজদানী (৩২)।

আহত মো. কবিরকে (৪০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই দুলাল জানান, দুটি মটরসাইকেলে করে ওই পাঁচজন শিবগঞ্জ থেকে নাচোল উপজেলায় যাচ্ছিলেন। আতাহার গ্রামে পৌঁছালে হঠাৎ তারা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনে পড়ে যান।

ট্রাকচাপায় কাইউয়ুম, সালাম ও কবির ঘটনাস্থলেই নিহত হন। তারা তিন জন একই মোটরসাইকেলে ছিলেন।

অন্য মোটরসাইকেলের দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ইয়াজদানীকে মৃত ঘোষণা করেন।