যশোরে কার্বাইড মেশানা আম ধ্বংস
যশোরে ক্ষতিকারক কার্বাইড মেশানো আম ধ্বংস করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় শহরতলীর ঝুমঝুমপুরস্থ ময়লা খানায় কার্বাইড মেশানো সাড়ে ৪ হাজার কেজি আম ধ্বংস করা হয়।
কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) সাব্বিরুল আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরতলীর মুড়লীর মোড় থেকে আমভর্তি একটি ট্রাক আটক করা হয়।
এ সময় আমের মালিক আব্দুল আলীমসহ ৪ জনকে আটক করা হয়।
আমে ক্ষতিকারক কার্বাইড মেশানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুর রহমান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং আম ধ্বংসের নির্দেশ দেন।
