২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোর্ড সেরা কুমিল্লা জিলা স্কুল

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছরের এসএসসি পরীক্ষায় পাশের হার ৯০ দশমিক ৪১ ভাগ। বোর্ডে শীর্ষ স্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

কুমিল্লা শিক্ষাবোর্ডে পরীক্ষা দিয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৪২ জন। পাশ করেছে ১ লাখ ১৬ হাজার ৩০৭ জন। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৮৫৫ জন।

এ বছর এ বোর্ডের আওতাধীন ছয়জেলার ২৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেছে। তবে শূন্য পাশের সংখ্যা একটিও নেই।

জিপিএ প্রাপ্তিসহ ছয়টি সূচকে বোর্ডে প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। এ স্কুল থেকে এবার ৩৬১ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩৩২ জন।

দ্বিতীয় স্থানে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যৌথভাবে তৃতীয় হয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ।