২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের প্রতিবাদ, জামায়াত নেতা আটক

কামরুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে বরিশাল নগরীতে মিছিল করায় জামায়াতের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বৃহস্পতিবার বিকাল তিনটায় নগরীর বটতলা এলাকা থেকে আটকরা হলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মতিয়ার রহমান, জামায়াতকর্মী হেমায়েত ও আব্দুল হাই।

কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বটতলা এলাকার আলমগীর ছাত্রাবাস থেকে এরা একটি  মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে এদের আটক করলেও অন্যরা পালিয়ে যায়।