২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুজ্জামানের ফাঁসি, সিলেটে আনন্দ মিছিল

মানবতাবিরোধী অরপাধে কামরুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার পর সিলেটে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পরপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়।

এরপর জিন্দাবাজার, বন্দরবাজার ঘুরে নগরীর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সিলেটের সামাজিক, সাংস্কৃতিক, ছাত্রসংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মিছিলে অংশ নেন।

পরে শহীদ মিনারের গণজাগরণ মঞ্চে সমাবেশ করেন তারা।

এ সময় আন্দোলকারীরা বলেন, এই রায়ের মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চসহ আপামর জনতার কিছু দাবি পূরণ হল, কিন্তু এতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আন্দোলন থেমে থাকবে না।

সমাবেশে জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামকে নিষিদ্ধ এবং আটক ব্লগারদের মুক্তির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট সভাপতি রজত কান্তি গুপ্ত, মনির হেলাল, নিরঞ্জন দে যাদু, অসীম দাস, বিনয় ভদ্র, দেবব্রত চৌধুরী লিটন, আমিনুল ইসলাম চৌধুরী, নাজিতুল ইসলাম রানা, মতিউর রহমান, দেবাশীষ দেবু প্রমুখ।