ঝড়ে ঘরচাপায় এক পরিবারের ৩ জনের মৃত্যু
বরগুনার পাথরঘাটায় কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে মা ও ছেলেসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে পূর্ব কালমেঘা গ্রামে এ ঝড়ে মৃতরা হলেন জাকির হোসেন হাওলাদারের স্ত্রী পারভীন আক্তার (৩০), ইব্রাহিমের স্ত্রী ফেরদৌসি বেগম (৩০) ও তার ছেলে ফয়সাল (৩)।
বৃহস্পতিবার সকাল ৯ দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুশরিদুল ইসলাম এবং ওসি নূরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, এ সময় আহত হন পারভীনের স্বামী জাকির হোসেনসহ তাদের দুই সন্তান নাঈম ও মারিয়া আক্তার।
জাকিরের বোন নিহত ফেরদৌসি ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন।
