২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ নেতাদের সঙ্গে বসছেন খালেদা

দুই দিনের হরতাল কর্মসূচি শেষে রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 05:58 AM

Updated : 25 Apr 2022, 06:43 PM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৯টায় এই বৈঠক হবে বলে দলের সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি ঠিক করতে দলীয় চেয়ারপারসন এই বৈঠক ডেকেছেন।

গত রোববার রাতে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশি অভিযানের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার হরতালসহ তিন দিনের কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সন্ধ্যায় শেষ হচ্ছে তাদের এই হরতাল।

এদিকে, বৃহস্পতিবার বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা হচ্ছে।