২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির পর ফের গ্রেপ্তার আলাল

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তির পরই যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 03:54 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান জানান, বুধবার রাত পৌণে ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। কিন্তু বের হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল।

কারাগারের কারাধ্যক্ষ নেছার আলম সাংবাদিকদের জানান, জামিনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার রাত ১০টা ৪০মিনিটের দিকে মোয়াজ্জেম হোসেন আলালকে মুক্তি দেয়া হয়। এরপর অন্য একটি মামলায় গ্রেপ্তার হন তিনি।