২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে ‘গালমন্দ’ করায় বাবাকে খুনের অভিযোগ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাকে গালমন্দ করায় ক্ষিপ্ত হয়ে বাবাকে খুন করার অভিযোগ পাওয়া গেছে এক তরুণের বিরুদ্ধে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 12:26 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মঙ্গলবার বেলা ২টায় উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তরখলেয়া হাজীপাড়া গ্রাম থেকে দিনমজুর আব্দুল হানিফের (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে হানিফের ছেলে রেজাউল করিম (১৮) ও স্ত্রী রাবেয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

খলেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বাড়িতে খেতে আসেন হানিফ। ভাত না হওয়ায় স্ত্রীকে গালিগালাজ করেন। তা সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে ছেলে রেজাউল বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই হানিফ মারা যান। 

গঙ্গচড়া থানার ওসি পৃথীশ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রীর ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে রাবেয়া ও রেজাউলের নামে হত্যা মামলা করেছেন।

ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।