বাগেরহাটে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক দিনমজুর ও তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে পুঁটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামে মৃতরা হলেন মো. ইউসুফ আলী শেখের ছেলে মো. ইলিয়াস শেখ (৩২) এবং তার ছেলে ইয়াছিন শেখ (৫)।
মোরেলগঞ্জ থানার ওসি আতিকুল ইসলাম বলেন, রাতে ইলিয়াস ছেলেকে নিয়ে ঘরের ভেতর খাটের উপর বসেছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পুঁটিখালীর চেয়ারম্যান মো. শাহচাঁন মিঞা শামীম বলেন, ইলিয়াস ও তার ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
