২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কভার্ড ভ্যান চাপায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে কভার্ড ভ্যানের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 12:59 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শনিবার দুপুরে বন্দরের এনসিটি ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত মো. জাহাঙ্গীর কামাল (৪৫) হালিশহর হাউজিং এস্টেটের আনন্দ বাজার এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনসিটি ইয়ার্ডে কভার্ড ভ্যানটি পার্ক করার সময় পেছন থেকে ধাক্কা দিলে আহত হন জাহাঙ্গীর ।

গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে জানান কনস্টেবল আশিকুর রহমান।