২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শুক্রবার সকালে কানাইয়া গ্রামে একটি কাঁঠাল গাছে ফাতেমা বেগমের (২৮) লাশ পাওয়া যায়।

ফাতেমা স্থানীয় মো. ফজল খানের স্ত্রী এবং কালীগঞ্জের ফালু মিয়ার মেয়ে।

ফালু মিয়া বলেন, যৌতুকের জন্য ফাতেমাকে বিভিন্ন সময় নির্যাতন করত তার স্বামী।

এর জেরে বৃহস্পতিবার রাত ১২টার পর কোনো এক সময় তাকে হত্যার পর শাড়ি দিয়ে বাড়ির পাশের কাঁঠাল গাছে ঝুলিয়ে রাখা হয় তাকে।  

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্তের পর ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা তা জানা যাবে।

এ ব্যাপারে জয়দেবপুর থানায় ফাতেমার বাবা বাদী হয়ে মামলা করেছেন। স্বামী ফজল খান পলাতক রয়েছেন।