২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেলেন ফারুক

বিএনপি কার্যালয় থেকে গ্রেপ্তার হয়ে ৫৩ দিন কারাভোগের পর  জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 06:06 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিনের সব কাগজপত্র আমাদের হাতে আসার পর বিরোধী দলীয় প্রধান হুইপকে মুক্তি দেয়া হয়েছে।”

সকাল সাড়ে ১০টার দিকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফারুকের কেবিন থেকে কারারক্ষী প্রত্যাহার করে নেয়া হয় বলে জানান তিনি।

হাসপাতাল থেকে বের হওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা দলের প্রচার সম্পাদক ফারুককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি একটি গাড়িতে কারে গুলশানে নিজের বাসার দিকে রওনা হন।

গত ১১ মার্চ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের সময় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের সঙ্গে জয়নুল আবদিন ফারুকও গ্রেপ্তার হন।

কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পান তিনি।