২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

জামালপুরে ডলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 03:38 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বৃহস্পতিবার বিকালে শহরের গেটপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানার উপপরিদর্শক ইদ্রিস হোসেন বলেন, এই চক্রটি জামালপুর শহরের কাচারী শাহী জামে মসজিদ এর ইমামের কাছে ডলার বিক্রি করতে ফরিদপুর থেকে জামালপুর আসে।

“দীর্ঘদিন থেকেই তারা বিভিন্ন জেলার নিরীহ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গোপন খবর পেয়ে  তাদেরকে আটক করা হয়।”

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কুঠিবাড়ি চরকান্দা গ্রামের মনজু শেখ (৪৮), তারাকান্দা গ্রামের লোকমান ভূঁইয়া (৫০), ভাইপাড়া কান্দি গ্রামের সন্তোষ কুমার (৪৭) ও দরখাইদিনা গ্রামের রিপন মিয়া (৪৫)।

এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।