গাইবান্ধায় পূর্র্ব শত্রুতার জেরে শিশুকে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
নিহত রকি মিয়া (৭) কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাহিফুল ইসলামের ছেলে।
গ্রেপ্তার হিরণ মিয়া (১৯) ওই গ্রামের মিস্টার আলীর ছেলে।
রকির স্বজনরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রকি বন্ধুদের সঙ্গে বাড়িরর পাশে ঘুড়ি উড়াতে গিয়ে নিখোঁজ হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিরণ স্বীকার করেছে পূর্ব শক্রুতার জের ধরে সে রকিকে খুন করেছে।
“হিরণের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ির গোয়াল ঘর থেকে রকির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।”
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি।
