কক্সবাজার সমুদ্রে তরুণ নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকতে স্পিডবোট উল্টে এক তরুণ নিহত হয়েছেন।
নিখোঁজ মুস্তাফিজুর রহমান সুজন (২২) সিলেটের বহরা আবাসিক এলাকার বাসিন্দা ও একটি কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার পর্যটন পুলিশের ওসি জাকির মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মঙ্গলবার সিলেটের পাঁচ শিক্ষার্থী কক্সবাজারে ভ্রমণে আসেন। তারা একটি স্পিডবোট নিয়ে সকালে সাগরে ভ্রমণের সময় সেটি উল্টে যায়।
এ সময় লাইফগার্ড কর্মীরা চারজনকে উদ্ধার করলেও একজন নিখোঁজ হয় বলে জানান ওসি জাকির।
