সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকের সহকারি নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পিকআপের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়নাল সেখ (৪০) পিকআপ চালকের সহকারি ছিলেন। তিনি উপজেলার বাওইখোলা গ্রামের প্রয়াত মোকছেদ আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী ফরিদ আহম্মেদ জানান, বগুড়াগামী পিকআপটিকে পেছন থেকে অন্য একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান ময়নাল।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
