২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মবার্ষিকীতে স্মরণ রবি নিয়োগীকে

অগ্নিযুগের বিপ্লবী ও ব্রিটিশবিরোধী সংগ্রামী রবি নিয়োগীর ১০৩তম জন্মবার্ষিকী শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 12:35 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

মঙ্গলবার রাতে ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ’র আয়োজনে শহরের পৌর নিউমার্কেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সেখানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

রবি নিয়োগী ১৯১০ সালের ২৯ এপ্রিল শেরপুরের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে রবি নিয়োগী আন্দামান দ্বীপে নির্বাসনসহ বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেন। ২০০২ সালের ১০ মে এ বিপ্লবীর জীবনাবসান হয়। 

সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, ভাষাসৈনিক মো. আব্দুর রশীদ, শিক্ষাবিদ মুহম্মদ মহসীন আলী, মুক্তিযোদ্ধা প্রদীদ দে কৃষ্ণ, কমল চক্রবর্তী, অধ্যাপক শিবশংকর কারুয়া শিবু, শিল্পী রণজিৎ নিয়োগী, মুক্তি শংকর সাহা, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য সচিব হারেজ আলী, কমিউনিস্ট পার্টির মাসুম ইবনে সফিক প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, রবি নিয়োগী স্বপ্ন দেখতেন একটি শোষণহীন, বঞ্চণাহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশের। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সেইসব পরাজিত শক্তিকে আরেকবার পরাজিত করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে জেগে উঠতে হবে।