২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পাঁচ শ্রমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

চাঁদপুর শহরে মঙ্গলবার দুই সহোদরাকে ধর্ষণের অভিযোগে পাঁচ শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

চাঁদপুর সদর মডেল থানার ওসি শাহ আলম বলেন, পুরানবাজারে আজমীর অটোরাইস মিলের গুদামের ভেতরে আপন দুই বোনকে ধর্ষণ শেষে তাদের মাথার চুলের বেশ খাটিনকটা কেটে দিয়েছে ওই পাঁচ দুর্বৃত্ত।

এরপর তারা থানায় এসে পুলিশকে বিষয়টি জানান। তবে বিভিন্ন স্থানে তাৎক্ষণিক অভিযান চালিয়েও তাদের কাউকে পাওয়া যায়নি।

ওসি আরো বলেন, ধর্ষণের শিকার দুবোনকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সিরাজুল ইসলাম বলেন, একজন মহিলা চিকিৎসক দিয়ে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

“৫/৬দিন পর ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর এর প্রমাণ পাওয়া যাবে,” বলেন তিনি।