২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে আমদানি বন্ধ 

ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় মঙ্গলবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 10:24 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

মঙ্গলবার সকাল থেকে নয়াদিল্লীর সঙ্গে  পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দর ও কাস্টমস হাউজের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ফলে আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নের কাজ বন্ধ থাকায় পণ্য পাঠানো যায়নি বলে জানান ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী।

তিনি জানান, পেট্রাপোলে পণ্য নিয়ে বাংলাদেশের দু’শতাধিক ট্রাক খালাসের অপেক্ষায় রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুল হাসান জানান, ইন্টারনেট সমস্যায় ভারতীয় শুল্ক বিভাগ কাগজপত্র না দেয়ায় পণ্যবাহী কোন ট্রাক বেনাপোল বন্দরে আসছে না।

তবে বিশেষ ব্যবস্থায় বেনাপোল বন্দর থেকে পণ্য ভারতে গেছে বলে জানান রাজস্ব কর্মকর্তা কামরুল।

আমদানি সাময়িক বন্ধ থাকলেও বন্দরে পণ্য ওঠানামাসহ অন্যান্য কাজ অব্যাহত আছে বলে জানান বন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মনিরুজ্জামান।