চট্টগ্রামে অস্ত্রসহ মাদক বিক্রেতা আটক
বন্দরনগরীতে অস্ত্র ও গুলিসহ এক মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শাহেদুল ইসলাম (৪৫) অস্ত্র ও মাদক কেনাবেচা করেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর লে. কমান্ডার নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ সময় তার কাছ থেকে একটি দোনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, একটি এসএমজি ম্যাগজিন, এক হাজার একশ'টি ইয়াবা ও নগদ ৫ লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, “তার কাছে আরও একটি পিস্তল আছে বলে আমাদের কাছে সংবাদ আছে।”
এজন্য তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সার্জেন্ট মো. ইব্রাহীম জানান, গ্রেপ্তার শাহেদুল মাদক কেনাবেচা করেন।
তিনি আরও জানান, তাকে গ্রেপ্তারের জন্য র্যাবের সহায়তা নিয়ে আশরাফ আলী রোড এম কে প্রাচীর টাওয়ারের ষষ্ঠ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় তার কাছে ইয়াবা, ইয়াবা বিক্রির টাকা ও অস্ত্র পাওয়া যায়।
