২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাটল দেখে সরিয়ে নেয়া হল শিক্ষার্থীদের

ব্রাহ্মণবাড়িয়া খ্রিস্টিয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে ফাটল দেখা দেয়ায় সোমবার সকালে শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 10:14 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

শনিবার তিনতলা ভবনের পূর্বপাশের তৃতীয় তলায় ফাটল দেখতে পায় কর্তৃপক্ষ। এরপর শিক্ষার্থীদের ওই ভবন থেকে সরিয়ে নেয়া হয়।

পূর্বের দোতলা ভবনের উপর ২০০৮ সালে তৃতীয় তলা নির্মাণ করা হয়। এ তলায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির কয়েকশ শিক্ষার্থী ক্লাস করে।

খ্রিস্টান মিশনের কর্মকর্তা এনটন প্রকাশ অধিকারী সাংবাদিকদের বলেন, তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মিশন হাসপাতাল ও স্কুল ঘুরে দেখার সময় বিদ্যালয় ভবনটির উত্তর, পেছন ও সম্মুখ অংশসহ বিভিন্নস্থানে ফাটল দেখতে পান।

মিশনের প্রধান কার্যালয়ে তা জানালে তারা ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেয়ার নির্দেশ দেন। প্রকৌশরীরা ভবনটি পরীক্ষা-নীরিক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান মিশনের কর্মকর্তা এনটন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা দাশ ফাটল দেখা দেয়ার শিক্ষার্থীদের সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।