সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের বিয়ানীবাজারে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
নিহত ময়নূল হক (৩০) বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়া গ্রামের মৃত জমেদ আলীর ছেলে।
বিয়ানীবাজার থানার ওসি একেএম ফজলুল হক শিবলি জানান, সিলেট থেকে বিয়ানীবাজার যাবার পথে ময়নূল হক ও সাহেদ আহমদ নামের দুই মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক দিয়ে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ময়নূল হক মারা যান।
আহত সাহেদ আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে গোলাপগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মাইক্রোবাস চালক রুবেল আহমদকে আটক করা হয় বলে ওসি জানান।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
