২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সোম-মঙ্গলবার বিএনপির হরতাল

‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সোমবার ও মঙ্গলবার সিলেটে হরতাল ডেকেছে বিএনপি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 12:18 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

এরমধ্যে সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। বুধবার রাতে এক যৌথ সভায় তারা এ ঘোষণা দেয়।

এছাড়া মঙ্গলবার আধাবেলা হরতাল ডাকে মহানগর বিএনপি। শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম বলেন, “গুম হওয়ার এক বছরেও সরকার ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসার আলীকে ফেরত দেয়নি। তাই বাধ্য হয়ে হরতাল আহ্বান করা হয়েছে।”

শনিবারের সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি এম এ হক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পূর্ণ দিবস হরতাল না করে অর্ধদিবস হরতাল পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এইচএসসি পরীক্ষার্থীবাহী যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে সোমবার জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতি সমর্থনও জানান মহানগর বিএনপি নেতারা।

গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী।