রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর গ্রেপ্তার
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবুল হাশেমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দুপুরে নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার নিজ বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেয়ার মদদদানের একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন।
গত ১৯ ফেব্রুয়ারি রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার পথে কল্যাণপুর এলাকায় মহানগর জামায়াতের আমীর আতাউর রহমান গ্রেপ্তার হন।
এর পর থেকে আবুল হাসেম মহানগরের আমীরের দায়ীত্ব পালন করছিলেন।
