২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি জমি থেকে পাথর উত্তোলন, আটক ২

পঞ্চগড় সদরে বন বিভাগের জমি থেকে পাথর তোলার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছেন বনকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার সকালে মীরগড় এলাকা থেকে আটকরা হলেন মীরগড় পশ্চিমপাড়া গ্রামের শনিবুলল্লাহ এবং আমতলা গ্রামের মারফত আলী।

দুপুরে আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠানো হয়।

বন বিভাগের পঞ্চগড় রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সকালে মীরগড় এলাকায় বন বিভাগের জমি থেকে ১০/১৫ জন শ্রমিক পাথর তুলছিলেন।

খবর পেয়ে বনবিভাগের কর্মীরা গিয়ে তছলিমুল হক, শনিবুলল্লাহ ও মারফত আলীকে আটক করে। কিন্তু এক পর্যায়ে তছলিমুল হক কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় বন বিভাগের সদর বিট কর্মকর্তা সহিদুল ইসলাম প্রামাণিক তিন জনের নামে আদালতে মামলা করেছেন।