২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলগাছীতে বৃহস্পতিবার হরতাল

বিএনপি নেতাকর্মীদের জামিন না দেয়ায় বৃহস্পতিবার বদলগাছী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার উপজেলা বিএনপির ১৯ জন নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠান জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. খোরশেদ আলম।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম জাকিতুল্লাহসহ ১৯ বিএনপি নেতার জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার এ হরতাল ডাকা হয়েছে।

বদলগাছী থানার ওসি আলমগীর হোসেন লেলিন বলেন, গত ১৮ মার্চ বিএনপির হরতাল চলাকালে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে থানা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে।

এতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় উপজেলার বিলাসবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফসার আলী থানায় একটি মামলা করেন।

ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।