২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ফুটবল খেলোয়াড় খুন

নারায়ণগঞ্জ সদরে মঙ্গলবার ছুরিকাঘাতে এক ফুটবল খেলোয়াড় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

বিকাল ৫টার দিকে ফতুল্লায় ইসদাইর বুড়ির দোকানের সামনে এ হামলায় নিহত রাসেল আহম্মেদ (১৮) ইসদাইর অক্টো অফিস এলাকার আনোয়ার মিয়ার ছেলে।

রাসেল শুকতারা যুব সংসদের ফুটবল খেলায়াড়। এছাড়া তিনি অক্টো অফিস সংলগ্ন সুরেশ্বর নামের একটি হোসিয়ারিতে কাজও করতেন।

নিহতের মামা বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, বুড়ির দোকান এলাকায় কে বা কারা রাসেলকে ছুরিকাঘাত করার পর স্থানীয় লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিলে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে রাসেলকে খুনের কারণ বা সম্ভাব্য হত্যাকারী সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।