হরতালে চিকিৎসকের ওপর হামলা
লালমনিরহাট সদরে হরতালে বেসরকারি সংস্থার (এনজিও) দুই চিকিৎসকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ দুই চিকিৎসক হলেন আরডিআরএস বাংলাদেশের হেড অব হেলথ ডা. জাকিউল ইসলাম ফারুকী এবং মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম।
হামলায় ডা. রফিকুল ইসলামের চোখের ওপরের অংশ ফেটে যায়। তাকে আরডিআরএস ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, এ ব্যাপারে ডা. জাকিউল ইসলাম ফারুকী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছ, বলেন ওসি।
