চট্টগ্রামে বুধবারের হরতাল আধাবেলা
ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার জন্য বুধবার চট্টগ্রামে হরতাল হবে আধাবেলা।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার একথা জানিয়েছেন।
আগামী ২৪, ২৫ ও ২৬ এপ্রিল লালদীঘির মাঠে বৈশাখী মেলা হবে, যার অন্যতম আকর্ষণ জব্বারের বলী খেলা।
আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মেলা আমাদের এই অঞ্চলের ঐতিহ্য, সে কারণেই আমরা হরতালের সময় কমিয়েছি। চট্টগ্রামে হরতাল হবে দুপুর ২টা পর্যন্ত।”
শত বছর ধরে লালদীঘির মাঠ এবং আশপাশের এলাকাজুড়ে বৈশাখী মেলা হচ্ছে।
