২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ৫ মাদকসেবীর কারাদণ্ড

বরগুনায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে পাঁচ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 10:17 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

মঙ্গলবার সকালে তাদেরকে শহরের বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশ।

পরে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয় বলে জানান বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মুস্তাফিজুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- চরকলনীর আবদুল মোতালেব, কাঠপট্টির রাসেল, বঙ্গবন্ধু সড়কের হুমায়ূন কবির, পটুয়াখালীর আদালতপাড়ার মীর আবুল রায়হান নোমান ও আলামিন সিকদার।