২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পাওয়ার টিলার ‘চোর’ আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাওয়ার টিলার চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 09:24 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার রাতে নিমগাছি কলেজ মোড় এলাকা থেকে ওয়ারেজ আলীকে (৪০) আটক করার পর একটি ট্রাকসহ পাওয়ার টিলারটি উদ্ধার করা হয়।

ওয়ারেজ আলী শাহজাদপুর উপজেলার নগরকান্দা গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে।

রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, একটি ট্রাক নিয়ে ৪/৫ জন চোর গভীর রাতে নিমগাছির বাসাইলে কৃষক আকতার হোসেনের বাড়ির সামনে থেকে একটি পাওয়ার টিলার চুরি করে ট্রাকে তুলে নিয়ে যায়।  

খবর পেয়ে রাত ৩টার দিকে ট্রাক ও পাওয়ার টিলারসহ ওয়ারেজকে আটক করা হয়। তবে, অন্যরা পালিয়ে গেছে।

ওয়ারেজ একটি চোরের দলের সর্দার। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।