চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় নলকূপ বসাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মজিদ রহমান (২২) কক্সবাজারের চকরিয়া থানার দেমশিয়া এলাকার শামসুল আলমের ছেলে।
সোমবার রাতে কোতোয়ালী থানার মিমি সুপার মার্কেটের দক্ষিণ পাশে তিনি এ দুর্ঘটনার শিকার হন বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আশিকুর রহমান জানান।
তিনি বলেন, রাত পৌনে ১১ টার দিকে ওই এলাকার পাঁচ নম্বর সড়কের মাহবুবুল আলমের বাড়িতে নলকূপ বসানোর সময় মজিদ বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন।
