খুলনায় পুলিশ সদরদপ্তরের সামনে হাতবোমা উদ্ধার
আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি ও ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর সদরদপ্তরের সামনে থেকে দু'টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
মিছিল থেকে পিকেটাররা চারটি ইজিবাইক ও একটি অটোরিকশা ভাংচুর করে বলে ওসি জানান।
এছাড়া নগরীর জেলখানা ঘাট রোডে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে হরতাল সমর্থকরা।
সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, সকাল ছয়টায় ছাত্রশিবির নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করে। এ সময় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
পুলিশ শিবিরের মিছিল ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি করে।
এছাড়া নগরীর পাওয়ার হাউজ মোড়ে দুইটি হাতবোমা বিস্ফোরণ এবং দুইটি ইজিবাইক ভাঙচুর করে পিকেটাররা।
হরতালের সমর্থনে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে পুলিশ লাইন এলাকা থেকে মিছিল বের করে। নগরীর বিভিন্ন স্থান থেকে হরতাল সমর্থনে মিছিল বের করা হয়।
হরতালে দূরপাল্লার বাস না ছাড়লেও যথাসময়ে ট্রেন ছেড়ে গেছে।
এদিকে হরতাল প্রতিহত করতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে ১৪ দলের সমর্থকরা। তারা দফায় দফায় হরতাল বিরোধী মিছিল করছে।
