২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসংদীতে পিকেটারদের হামলায় অটোরিকশাচালক আহত

১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন নরসিংদীতে হরতাল সমর্থকদের হামলায় এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 06:29 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

আহত জাহাঙ্গীরকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মিজানুর রহমান জানান, জাহাঙ্গীরের ডান হাত কেটে গেছে। এছাড়া তিনি মাথায়ও আঘাত পেয়েছেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগরে হরতালের সমর্থনে বের হওয়া একটি মিছিলে পুলিশ বাধা দেয়।

এর প্রতিবাদে হরতাল সমর্থকরা সড়কটি অবরোধের চেষ্টা করে এবং একটি অটোরিকশাটি ভাংচুর করে।

এদিকে পিকেটিং করার সময় জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ মমিন মিয়া (৪০), এজাজুল হক শুভ (২০) ও মিণ্টু মিয়া (২৭) নামে তিনজনকে আটক করে।

নরসিংদী থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মাধবদী থেকে আটক মমিন মিয়া হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির মামলার আসামী।