২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুম্বার মাংস ছিনিয়ে নেয়ার চেষ্টা, গুলিবিদ্ধ ১

ভোলার চরফ্যাশনে দুম্বার মাংস ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় পুলিশের সঙ্গে স্থানীয় লোকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 04:39 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

এতে এক ব্যক্তি গুলিবিদ্ধসহ অন্তত ১০জন আহত হয়। গুলিবিদ্ধ  সেলিমকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম জানান, দুম্বার মাংস চরফ্যাশন আনার পথে উপজেলার ফরেস্ট অফিস এলাকায় এলাকার কিছু লোক তা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি চালায়।

এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন থানার ওসি আবুল বাশার জানান, পরিস্তিতি এখন শান্ত রয়েছে।

জানা যায়, চরফ্যাশন উপজেলার জন্য এ বছর ১৯৯ প্যাকেট দুম্বার মাংস বরাদ্দ দেয়া হয়।