জামালপুরে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
জামালপুরের মেলান্দহ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৪ এপ্রিল ভাবকী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র এক ছাত্রীকে ফুল দেয়। এর নিয়ে ওই ছাত্রকে মেয়েটির বাড়ি নিয়ে মারধর করা হয়।
ঘটনার পর থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলছিল।
এর জেরেই বিকালে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে ভাবকী গ্রামের একটি ঘরে আগুন দেয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে বলেও জানান ওসি।
