সীতাকুণ্ডে ভারতীয় রুপিসহ যুবক গ্রেপ্তার
সীতাকুণ্ড থেকে প্রায় ৪০ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে বার আউলিয়া থেকে মো. সিরাজুল ইসলামকে (২৮)গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সিরাজুল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাদাহা জনারপাড়া এলাকার আব্দুস শুকুরের ছেলে।
সীতাকুণ্ড থানার এএসআই তাপস মিত্র বলেন, একটি বাস থেকে নেমে পালানোর সময় ওই যুবককে ৩৯ হাজার ৫০০ রুপিসহ হাইওয়ে পুলিশ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।
বৈদেশিক মুদ্রা পাচার আইনে একটি মামলা করা হয়েছে সিরাজুলের বিরুদ্ধে, বলেন পুলিশ কর্মকর্তা।
