২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ট্রাক উল্টে শ্রমিক নিহত

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় পাথর বোঝাই একটি ট্রাক উল্টে এক শ্রমিক মারা গেছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 10:19 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

উপজেলার বেতছড়া পুলিশ ফাঁড়ি এলাকায় সোমবার দুপুরের এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন চালকসহ ৪ জন।

নিহত অনাচন্দ্র ত্রিপুরা(৩৫) একজন পাথর শ্রমিক। তিনি শহরতলী হাতিভাঙ্গা পাড়ার মৃত যন্ত্রহা ত্রিপুরার ছেলে। 

রোয়াংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ওই এলাকার মুরুংগো ঝিরি থেকে পাথর উত্তোলনের সময় ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান অনাচন্দ্র।

লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।