২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটগ্রাম উপজেলা জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা জামায়াতের নায়েবে আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 10:10 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

রোববার রাত ১টার দিকে ধবলসুতি গাটিয়ারভিটা গ্রাম থেকে কাজী একরামুল হককে (৪৫) গ্রেপ্তার করা হয়।

সোমবার সকালে আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া একরামুল হকের বিরুদ্ধে পাটগ্রাম থানায় দুইটি মামলা রয়েছে বলেও তিনি জানান।