এক ট্রাক কাপড় আটক করেছে বিজিবি
ঝিনাইদহের বাইপাস সড়ক থেকে সোমবার ভোরে এক ট্রাক ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি।
বিজিবি-৬ এর অতিরিক্ত অধিনায়ক মেজর নাহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ভোর পৌনে ৪টায় ভারত থেকে অবৈধ পথে আনা এসব শাড়ি, কাপড়, থ্রি-পিসসহ ট্রাকটি আটক করা হয়।
আটক মালামালের আনুমানিক মূল্য দুই কোটি ৮০ লাখ টাকা।
দুপুরে এসব মালামাল চুয়াডাঙ্গা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর নাহিদুজ্জামান।
